মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু

জগন্নাথপুরে মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ১ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জগন্নাথপুর উপজেলার কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।নিহত কিশোর তাহফিমুল হাসান আবির (১৪) শান্তিগঞ্জ উপজেলার হলদারকান্দি গ্রামের মোঃ আমির হোসেনের একমাত্র পুত্র ও জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত আবির পরিবারের সাথে জগন্নাথপুর পৌরশহরে একটি ভাড়া বাসায় বসবাস করতো। তার পিতা জগন্নাথপুর বাজারের লাইব্রেরি ব্যবসায়ী ও মাতা স্কুল শিক্ষিকা সুলতানা জাহান নীলা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবির ও তার সম্পর্কে চাচা আবু তালেব মোটরসাইকেলযোগে নিজ গ্রাম হলদারকান্দি থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল সংঘর্ষে বাঁধে। এতে আবির ও তালেব আহত হয়। গুরুতর আহত আবিরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহত আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা শেষে জগন্নাথপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। মরদেহ জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com