শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বহুল প্রত্যাশিত বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আস্তমা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া৷
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের জমিদাতা ডা. আবু সাঈদ আলী আহমদ, ডা. সুলতানা ওয়াহেদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, জমিদাতা ডাক্তার দম্পত্তির সন্তান সিনিয়র পাইলট নাসির ইবনে আহমদ, স্থপতি তাওসিফ মনোয়ার, বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন প্রমুখ৷ এসময় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন হওয়ায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাইন্দারপাড় বাসী। এতে আশার আলো দেখছেন উপজেলার সর্বস্তরের মানুষ। এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনের মধ্যদিয়ে শিক্ষাক্ষেত্রে আরও এক নতুন মাইলফলক স্পর্শ করলো শান্তিগঞ্জবাসী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com