সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

সুনামগঞ্জে কর্মী সম্মেলন সফলের লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল

সুনামগঞ্জে কর্মী সম্মেলন সফলের লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল

নিজস্বপ্রতিবেদক: পহেলা ফেব্রুয়ারী সুনামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্দোগে প্রত্যেক ইউনিয়ন থেকে আসা হাজার খানেক নেতাকর্মীদের নিয়ে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ৩০ জানুয়ারী বিকাল ৪টায় উপজেলার প্রাণ কেন্দ্র ইকড়ছই মির্জাবাড়ী জামে মসজিদের সামন থেকে প্রচার মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর সভার সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম,কর্মপরিষদ সদস্য মাস্টার আবু তাঈদ, আইবিডব্লিউএফ উপজেলা সভাপতি জামাল উদ্দিন বেলাল,উপজেলা পেশাজিবী সংগঠনের সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, কলকলিয়া ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, চিলাউড়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন সভাপতি নেকবর মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, পাইলগাওঁ ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মুক্তাদির হুসেন টিটু,জামায়াত নেতা মাওলানা নেছার উদ্দীন,আবুল কাশেম,জালাল আহমদ , ছাদিকুর রহমান,আবু সুফিয়ান সামসুল আবেদীন প্রমুখ। মিছিল পথসভা ও প্রচারপত্র বিলিতে উপজেলা জামায়াত পৌর জামায়াতসহ ৮টি ইউনিয়ন থেকে আসা প্রায় হাজার খানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগন বলেন, সুনামগঞ্জের ইতিহাসে বৃহৎ সমাবেশ করতে যাচ্ছে জামায়াত। এ সমাবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com