মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নিজস্বপ্রতিবেদক:ঐতিহ্য বাহী জগন্নাথপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে তাজ উদ্দিন আহমদ (সমকাল)কে সভাপতি ও মোঃ সানোয়ার হাসান সুনু (যুগান্তর)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৩ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মোঃ আব্দুল হাই (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক অমিতদেব (প্রথমআলো) কোষাধ্যক্ষ মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল (সংগ্রাম) দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার (যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির (নয়াদিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন ( উত্তর পূর্ব ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু ( সকালের সময়), কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ (কালের কন্ঠ), জুয়েল আহমদ (আজকের পত্রিকা), গোবিন্দ দেব (কালবেলা ), হিফজুর রহমান জিয়া (দিনকাল)। কমিটি গঠন পূর্বক আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,,সহসভাপতি আব্দুল হাই,যুগ্নসাধারন সম্পাদক অমিত দেব প্রেসক্লাব সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম, দুলন মিয়া, রুম্মান মিয়া প্রমুখ।
Leave a Reply