মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে মার্কেটের তালা ভেঙে ৩ দোকানে দিনের বেলা দুঃসাহসিক চুরি, অর্ধ কোটি টাকার মালামাল লুট

জগন্নাথপুরে মার্কেটের তালা ভেঙে ৩ দোকানে দিনের বেলা দুঃসাহসিক চুরি, অর্ধ কোটি টাকার মালামাল লুট

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের আবু তাহের কমপ্লেক্সের মোবাইল মার্কেটের ৩ টি দোকানে দিনের বেলা দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।দুর্ধর্ষ সংঘবদ্ধ চোরেরা নগদ ১২লাখ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার দামী মোবাইল ফোন নিয়ে যায়। এঘটনায় পৌরশহরের ব্যবসায়ী দের মধ্যে আতংক বিরাজ করছে।মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।মার্কেটের ব্যবসায়ীরা জানান, চোরেরা মার্কেটের তালা ভেঙে এস এ টেলিকমের ১ ও এস এ টেলিকম ২ নং দোকানের নগদ ৮ লাখ ৭৫ হাজার টাকা , ৩ লাখ টাকার মোবাইল ফোন, রাফি টেলিকমের নগদ ৩ লাখ টাকা ২৮ টি আইফোন, ৫০ টি নর্মাল ফোন নিয়ে যায়।ঘটনাস্থল জগন্নাথপুর থানা পুলিশ পরিদর্শন করেছে।রাফি টেলিকমের মালিক শেখ কামরান মিয়া জানান, অজ্ঞাত চোরেরা আমার দুটি দোকানের মালামাল, নগদ টাকা, রাফি টেলিকমের নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এমন দুঃসাহসিক ঘটনায় ৩টি দোকানের ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে।দেখা গেছে মঙ্গল বার সকাল ৮টার দিকে চুরি সংঘটিত হয়েছে। চুরির সঙ্গে যারা জড়িত, সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাদের শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় তদন্ত চলছে। আমরা দুর্ধর্ষ চোরদের ধরার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com