মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

পশ্চিম পাগলায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

পশ্চিম পাগলায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ স্থানীয় সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর যৌথ অর্থায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান জগলুল হায়দার, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সোহেল আহমদ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিন হোসনে আরা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রূপক তালুকদার, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী, ইউপি সদস্য খলিলুর রহমান, জফরুল হক, ফজলুল হাসান, আলী আহমদ, ফয়জুল হক, আতিকুর রহমান,  ইউপি সদস্যা মরিয়ম বেগম, হালিমা বেগমসহ প্রমুখ। এসময় পশ্চিম পাগলা ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। গ্রাম আদালতের এখতিয়ার সম্পূর্ণ মামলা অন্য কোন আদালত গ্রহণ করতে পারে না, গ্রাম আদালতে মামলা করলে কোন আইনজীবীর প্রয়োজন হয় না। যার কারণে মামলা দীর্ঘস্থায়ী হওয়ার কোন সুযোগ নেই। এছাড়াও গ্রাম আদালতে মামলার আবেদনপত্রে কি কি তথ্য দেওয়া লাগে সে বিষয়ে আলোচনা করা হয়। পরে গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শনী প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সবার মাঝে প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com