শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি আহত ২০

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি আহত ২০

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাইয়ে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন।  রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম এবং গ্রামের মুক্তিযোদ্ধা সফিক চৌধুরী ও আশিক মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশিক ও সফিক মিয়ার পক্ষের ১৯ জন গুলিবিদ্ধ হন।

জানা যায় উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর ও সাবেক ইউপি সদস্য আব্দু সালাম ও অপর পক্ষ মুক্তিযোদ্ধা শফিক চৌধুরী ও আশিক মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলে আসছিল এই ধারাবাহিকতায় কিছু দিন আগে ইউপি সদস্য আব্দুস সালাম একই গ্রামের আল ফারুক চৌধুরীর জায়গা কিনতে ব্যর্থ হলে এবং জায়গা আশিক মিয়া কিনে নিলে বিষয়টি চেয়ারম্যানের গ্রুপ মেনে নিতে পারিনি। এবং পূর্ব বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে  এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ একপর্যায়ে  লুৎফুর রহমানের লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়া অপর পক্ষের লোকদের হামলা চালালে সফিক চৌধুরী ও আসিক মিয়ার পক্ষের ১৯ জন গুলিবিদ্ধ আহতরা হলেন শিশু মুন্না মিয়া (১৫), আমিরুল (২৫), শিশু বিজয় (১৪), মোজাক্কির (৪২), আব্দুস সত্তার (৫০), তোফায়েল (৩৮), মরম মিয়া (৬০), ছাতির মিয়া (২০), মাছুম (২০), জাহিদ (২৬), জয় ইসলাম (২০), সাফিজুল (১২), পাভেল (৪২), শাহরুক (২১), জাহিদ (২৩), শাহ আলম (৭০), বারেক রুবেল (৪০), টিপু মিয়া (২৬) ইদন মিয়া (১০৩) ছুনু মিয়া (৬০)। আহতদের প্রথমে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে গুলিবিদ্ধ   ১৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে আমি পৌছি এবং পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষ শূন্য অবস্থায় আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com