মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

ছাতকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম কারাগারে

ছাতকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম কারাগারে

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম শফিকুর রহমান। তিনি সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

রোববার (৯ মার্চ) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বনগাঁও উত্তর পাড়া মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় ছাতকের ১৭ বছরের এক কিশোরী।

গত ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে যোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তীতে আবারও ৮ মার্চ শনিবার ২য় দফা তাকে একই রুমে ধর্ষণ করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়।

পরদিন বিকেলে কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্র: দৈনিক ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com