মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

 

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম ‘ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাঈদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।  অনুষ্ঠানটি সার্বিক আয়োজন ও পরিচালনা করেন ‘ইফতার ও দোয়া মাহফিল ২০২৫’ এর  আহ্বায়ক ও  সুবিপ্রবি’র প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ।

ইফতার মাহফিলে সুবিপ্রবি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার আগে বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশন করে অডিটোরিয়াম মুখরিত হয়৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com