রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

মধ্যনগরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, নিহত ১

মধ্যনগরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, নিহত ১

জগন্নাথপুর নিউজ ডেস্ক;

জেলার মধ্যনগরে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা থেকে মধ্যনগরের কলমাকান্দায় যাওয়া পাথরের গাড়ি থেকে চাঁদা তোলে স্থানীয় বিএনপির নেতারা। সেই চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে মহেশখলা বাজারে মধ্যনগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্য তর্ক-বির্তক। এক পর্যায়ে তা হাতাহাতি রূপ নেয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, ‘পাথরের গাড়ি থেকে তোলা চাঁদার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সুত্র: সারাবাংলা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com