মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার::
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১.৩০ ঘটিকায় শান্তিগঞ্জস্থ  বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অস্থায়ী ক্যাম্পাসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় ইলিয়াস, সজিব, রাতুল, রাজ, নিয়ন, আশরাফ, মাহি, তাসনিম, সুদিপ্তা চৌধুরী, তানভী, তনুশ্রী, শাহরিয়ার খান, সোহান, ফরহাদ,  নাফি, রোবাইয়া জান্নাত ও অনিক হাসান স্বাধীন সহ সুবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সুবিপ্রবির শিক্ষার্থী সুরভী চৌধুরী, মো: নিশাদ, তানিম, জাকারিয়া, লাবণ্য, তাকবিলসহ আরও অনেকে৷
শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের ঘটনা দিনদিন বেড়েই চলছে। মাত্র আট বছরের শিশুও নিরাপদ নয়। সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা আরও বলেন, রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে৷ অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না৷
এছাড়াও, এ সমাবেশে তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং দেশের অরাজকতা নিরসনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com