রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ)) সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: মো: জসিম উদ্দিন শরিফী ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) সামিউল কবির, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, নির্বাহী সদস্য উসমান গনি।
এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জ্যোতির্ময় ভট্টাচার্য,
যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী সুশান্ত কর্মকার,
ফার্মাসিস্ট আব্দুর রহমান, নার্স সাব্বির আহমদ, আউটসোর্সিংকর্মী জুবায়েল আহমেদ ও রনি প্রমুখ৷
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ১৫ মার্চ শনিবার দিনব্যাপী পুরো উপজেলার ১৯৩ টি সেন্টারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৫০ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৬৪২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com