শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

 ১৭ বছর ভোট দিতে পারেনি, প্রবাসীরা দেশে এসে ভোট দিতে চায়: জগন্নাথপুরে কয়ছর এম আহমদ

 ১৭ বছর ভোট দিতে পারেনি, প্রবাসীরা দেশে এসে ভোট দিতে চায়: জগন্নাথপুরে কয়ছর এম আহমদ

নিজস্ব প্রতিবেদক :
১৭ বছর প্রবাসীরা ভোট দিতে পারেনি। তারা দেশে এসে ভোট দিতে চায়৷ প্রবাসীরা একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখন দেশে থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল তখন প্রবাসীরাও প্রবাস থেকে আন্দোলন সংগ্রাম করেছে। এ কারনে আওয়ামিলীগের লোকেরা প্রবাসীদের বাড়ি ঘর সম্পত্তি দখল করেছে। অনেকের বাড়ীতে আগুন দিয়েছে।আমার বাড়ীতে আগুন দেওয়া হয়েছে।এ গুলো ভূলার নয়।
প্রবাসীরা দেশে আসতে চায়। তারা তাদের সম্পত্তি আবারও ফিরে পেতে চায়।  তারা দেশে এসে বিনিয়োগ করতে চায়। তাই দ্রুততম সময়ে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে অন্তবর্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল হক কাবেরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট  মল্লিক মইনুদ্দিন সোহেল, আনছার উদ্দিন, আবুল মনসুর শওকত, যুক্তরাজ্য বিএনপির যুগ্নসাধারন সম্পাদক
রেজাউল করিম রাজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুহুরায়রা সাদ মাস্টার প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বহু নেতাকর্মী  উপস্হিত ছিলেন।
এ দিকে রোববার শান্তিগন্জ্ঞের পূর্ব পাগলা ইউনিয়নে এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সাধারন সম্পদক কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য কয়ছর এম আহমদ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্নসাধারন সম্পাদক সুজাতুর রেজা সহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com