রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

শান্তিগঞ্জে হাওরে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করলেন দুর্যোগ ও ত্রাণ সচিব

শান্তিগঞ্জে হাওরে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করলেন দুর্যোগ ও ত্রাণ সচিব

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব  মো. মুস্তাফিজুর রহমান।
শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাংহাই হাওরে নির্মিত ৪ কিলোমিটার রাস্তার কাজ পরিদর্শন করেন তিনি৷
পরিদর্শন পরবর্তী কৃষকের সাথে মতবিনিময় তিনি বলেন, আপাতত কৃষকের ফসলের মাটি কেটে সড়কের কাজ না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কৃষকরা ফসলের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বিষয়টি সরকারকে জানানো হবে।তবে রাস্তাও প্রয়োজন আবার কৃষকের জমি রক্ষা করাও জরুরী৷ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত সরকার নেবে। জনগণের ক্ষতি করে সরকার কোন কাজ করবে না।
এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, প্রকল্প পরিচালক মোঃ মুজিবুর রহমান উপ-প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com