শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা- আহত ১৭

শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা- আহত ১৭

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় দিরাই থেকে সিলেটগামী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ড্রাইভারসহ ১৭ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ মঙ্গলবার(২৫ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার উজানীগাঁও মোড়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি৷
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে শান্তিগঞ্জের উজানীগাঁও মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী আরেকটি গেইটলক বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়৷ এতে বাসে থাকা ১৭ জন যাত্রী আহত হন৷ পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসে আটকে থাকা ড্রাইভারকে উদ্ধার করে। আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন৷ এরমধ্যে গেইটলক বাসের ড্রাইভার ও এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com