রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে মনসুর আলী ফ্যামেলি ফাউন্ডেশন (MAFF) এর আনুষ্ঠানিক উদ্বোধন, ৪শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মনসুর আলী পরিবারের মরহুম মোহাম্মদ আলী, মুনসুর আলী, তাহির আলী, মায়া বিবি, জলিকা বিবি, চন্দ্রমালাসহ সকল মৃতদের ঈসালে সওয়াবের জন্য দোয়ার পাশাপাশি ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়।

সোমবার (২৪ মার্চ) জগন্নাথপুর পৌর এলাকার স্লুইস গেইট সংলগ্ন মহাজন বাড়িতে মনসুর আলী ফ্যামেলী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্যের বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর মুজাক্কির আলী এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সামিউল কবিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, বিশিষ্ট ব্যবসায়ী ও মুনসুর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা তৌফিকুল আলম বাবলু, মুনসুর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম গেদন, জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কবীর, মাওলানা জালাল হোসাইন, ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুল জলিল , জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, মুনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আলী আহমদ, তরুণ সমাজসেবী রেজাউল করীম রিপন।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী
জামিল আহমদ, দোয়া পরিচালনা করেন
মাওলানা শাহজালাল আল ক্বাদরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com