মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) শান্তিগঞ্জ উপজেলা শাখা।

বুধবার(২৬ মার্চ) সকাল ৯ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বেসরকারি এই সংস্থাটি।

পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ১১ টায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভার পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷

আলোচনা সভায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহিদ মিয়ার সভাপতিত্বে ও বিজ’র প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।

সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আশিক মিয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলি রানি, ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আকমান ও জয়কলস নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা বেগম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েছ আহমদ, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুখী রানী তালুকদার, রেহেনা বেগম, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলি রানী পাল, নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিনা বেগম, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সুত্রধর, সুষমা সূত্রধর ও ডুংরিয়া নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসানসহ আরও অনেকে।

অপরদিকে দুপুর ১২ টায় শিক্ষা কর্মসূচির আওতায় ও বিজের ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষাবৃত্তি মনোনীত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com