মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

শান্তিগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

স্টাফ রিপোর্টার::
শান্তিগঞ্জে ৭ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত স্কুল ছাত্রী উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া গ্রামের দিলাল উদ্দিনের মেয়ে হাবিবা আক্তার(১৪)। সে জীবদাড়া সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়,  মেয়ের মা প্রবাসে থাকেন। সেই সুবাধে বাবা পরিবারে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার(১ লা এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় তাহার বাবা বাজারে ফ্যান মেরামত করে আনতে জীবদাড়া বাজারে যান। এই সময় ছোটবোন খাদিজা হাবিবার শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে জানালা ফাঁক করে দেখে হাবিবা সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত রয়েছে। তখন সুর চিৎকার দিলে পার্শবর্তী বাড়ীর লোকজন ও তাহার বাবা দৌড়ে এসে হাবিবার লাশ গলায় ফাঁশ লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শান্তিগঞ্জ থানায় খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে লাশের সুরতহাল তৈরী করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। তবে এটা হত্যা নাকি আত্নহত্যা তাহার কারণ জানা যায়নি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। আমরা সকল ধরণের আইনী প্রক্রিয়া এবং অনুসন্ধান চালু রেখেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com