রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কে সামনে রেখে মাটি ভরাট কাজের উদ্ধোধন

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কে সামনে রেখে মাটি ভরাট কাজের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি  উচ্চ বিদ্যালয়ের জন্মশত বর্ষ ২০২৬ কে  সামনে রেখে বিদ্যালয়ের সামনের পুকুর পাড়ে  মাটি ভরাট কাজের উদ্ধোধন করা হয়েছে।
বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মাটি ভরাট কাজের শুভ সূচনা করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন  শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাদির, যুগ্ম আহ্বায়ক জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনি চৌধুরী, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর আহমেদ,পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক,সাবেক শিক্ষার্থী দিলু মিয়া, হাবিবুর রহমান,নিজাম উদ্দিন, সাংবাদিক অমিত দেব,অরূপ সরকার,জুলফিকার আহমদ মনি, শাওন আহমেদ,কুশল রায়,বিপ্লব দেবনাথ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ  উপস্থিত  ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আইয়ূব আনসারী। এসময় প্রবাসী ও সাবেক কয়েকজন  শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে মাটি ভরাটের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন।  বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এলাকার বৃত্তবানদের এতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com