মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

ফিলিস্তিনে নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সুবিপ্রবিতে র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ 

ফিলিস্তিনে নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সুবিপ্রবিতে র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ 

সামিউল কবির, শান্তিগঞ্জ::
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৯ এপ্রিল) শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদি র্যালী বের হয়।  র্যালিটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে সিলেট- সুনাম – সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা, বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সুবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন।
উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। নারী, শিশু ও নিরপরাধ মানুষের উপর এ ধরনের বর্বরতা যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জার।  আমরা এই নির্মমতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে এই সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে
এ ছাড়াও বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো: শারফউদ্দিন, অর্থ ও হিসাব পরিচালক হেমায়েত মিয়া, কর্মকর্তা -কর্মচারীর মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মিনহাজ উদ্দিন,  পংকজ চক্রবর্ত্তী জয়, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাইদুর রহমান মাহি। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com