মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপন

জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপন

নিজেস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলা প্রশাসনের আয়োজনে  আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ- পহেল বৈশাখ ১৪৩২ পালন করা হয়েছে।
সোমবার  (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা   জগন্নাথপুর পৌর শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে  শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ,  উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) সাইফুদ্দিন,   উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী ধীরেন্দ্র দেবনাথ, জগন্নাথপুর প্রেসক্লাব   সভাপতি তাজউদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক- শিক্ষার্থী  ও  বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীন  এবং অনন্ত  পাল  এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  উদীচী শিল্পী গোষ্ঠী, শিখা কাঞ্চন একাডেমি ও জগন্নাথপুর আর্ট একাডেমির শিশু শিল্পীরা সংগীত পরিবেশন করেন।  সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই  স্বাগত বক্তব্য রাখেন  অনুষ্ঠানের  সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com