মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব

জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব

নিজেস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৯ টায় উপজেলার মই হাওরের ইকরছই এলাকায় বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সাদ, উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ  মোঃ  খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, মৎস কর্মকর্তা মোঃ আল আমিন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সজিব শীল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক কৃষাণী, ধান কর্তনের শ্রমিক ও কম্বাইন হার্বেষ্টার মালিক।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান , চলতি বোরো মৌসুমে উপজেলায় ২০ হাজার ৪শ’ ২৩ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদ করা হয়েছে। এ যাবৎ উপজেলায় ৫ ভাগ ধান কর্তন করা হয়েছে, আশা করা যাচ্ছে মে মাসের ৫ তারিখের মধ্যে পুরো উপজেলার ধান কর্তন শেষ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, হাওরে ৮০ ভাগ ধান পাকলেই কর্তন করার জন্য কৃষকদের পরামর্শ দেন।
এদিকে নলুয়া ও মই হাওরে এবার ২৫ কিলোমিটার বেরী বাধঁ নির্মান করা হয়েছে। হাওরের বেরী বাধঁ নির্মানে এবার সরকার কর্তৃক বরাদ্ধ দেওয়া হয় প্রায় ৭ কোটি টাকা। এবার এ উপজেলার  হাওর গুলোতে বোর ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মধ্যে হাসির ঝিলিক পরিলক্ষিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com