সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

জগন্নাথপুরে প্রয়াত সাংবাদিক শংকর রায় স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে প্রয়াত সাংবাদিক শংকর রায় স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক প্রয়াত শংকর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়।  ২৩ এপ্রিল, বুধবার রাত ৮টায় স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে স্মরন সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল।
সভায় প্রয়াত শংকর রায়ের কর্মজীবনের উপর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন  প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, সদস্য অরূপ সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আলী হোসেন, প্রেসক্লাব সদস্য জুয়েল আহমেদ, সুমিত রায়সহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রয়াত শংকর রায় শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সমাজের বিবেক, ন্যায়ের পথে অবিচল এক সাহসী কণ্ঠস্বর। সত্য প্রকাশে তাঁর কলম ছিল নির্ভীক, আর সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং প্রান্তিক মানুষের দুর্দশা তুলে ধরতে তিনি কখনো পিছপা হননি।
তাঁর লেখনী ছিল সময়ের সাক্ষ্য বহনকারী। তিনি সাংবাদিকতার মাধ্যমে যেমন সমাজের দর্পণ হয়ে উঠেছিলেন, তেমনি তাঁর সততা, স্পষ্টবাদিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে করেছিলো সমাজের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন খুবই পরিশ্রমী সাংবাদিক। প্রেসক্লাব নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com