মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সুবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম ধাপে সুবিপ্রবিতে সি ইউনিটের ২’শ ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১’শ ৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। উপস্থিতির হার ৮৭ পার্সেন্ট।
শুক্রবার(২৫ এপ্রিল) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেছেন,  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন,  বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ,  প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. তারিক জামিল অপুসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
এ ব্যাপারে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুবিপ্রবিতে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে৷ শিক্ষার্থীরা উৎসবমূখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে৷ সকলের সহযোগিতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছি’। আগামী পরিক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করি৷
উল্লেখ্য, আগামী ২ মে শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে ২য় ধাপে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা এতে ৯ শত ২২ জন শিক্ষার্থী অংশনেবেন।  এবং ৯ মে ৩য় ধাপে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এতে ২ হাজার ৮ শত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com