শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

উপাচার্যকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

উপাচার্যকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি’র) উপাচার্যকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ এপ্রিল) দুপুর ১.৩০ ঘটিকায় শান্তিগঞ্জ বাজার চত্বরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীদের  আয়োজনে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য দাবি এবং সত্যের পক্ষে। আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের বিরুদ্ধে যেসব মিথ্যা, ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে, তা শুধু একজন ব্যক্তির নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের সম্মানহানির অপচেষ্টা।

আমরা সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমাদের এই মানববন্ধন সত্য ও ন্যায়ের পক্ষে। আমরা সবাই মিলে একটি সুন্দর, সম্মানজনক এবং বৈশ্বিক মানের বিশ্ববিদ্যালয় গড়তে চাই। কেউ যেন ভেদ সৃষ্টি করে আমাদের অগ্রযাত্রাকে থামাতে না পারে। আমরা একসাথে বলছি:

“মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও, সত্যের বিজয় আনো!”

 

শিক্ষার্থীরা আরও বলেন সম্প্রতি সুনামগঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়কে নিয়ে যেভাবে মিথ্যাচার, ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হয়েছে, তা আমরা সাধারণ শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান, আমাদের সম্মান। আমরা কোনো মিথ্যাচার ও ষড়যন্ত্রের কাছে মাথানত করবো না। আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের অস্তিত্বের স্বার্থে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানের স্বার্থে। কিছু কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের প্রিয় প্রতিষ্ঠান এবং এর সম্মানিত উপাচার্য মহোদয়ের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে। আমরা জোরালোভাবে বলছি— কোনো ষড়যন্ত্র, কোনো মিথ্যাচার আমাদের গর্বিত মাথাকে নত করতে পারবে না। আমরা বলছি: “সত্যের পক্ষে একতাবদ্ধ হও, মিথ্যার বিরুদ্ধে লড়াই করো!”

এবং এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে, চলবে এবং চলবে যতক্ষণ না সত্যের বিজয় ঘটে।

মানববন্ধনে সুবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রহমান, তাকবিল চৌধুরী ও সাইদুর রহমান মাহি। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com