শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে জগন্নাথপুরে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে জগন্নাথপুরে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
জেলা প্রশাসক সুনামগঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ টুর্নামেন্টে অংশগ্রহণ কারী জগন্নাথপুর উপজেলা ফুটবল দল গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি  সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইবরাহীম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু,বাংলদেশ ফুটবল ফেডারেশন অনুমোদিত কোচ রুহুল আমিন রাহুল,ক্রীড়া সংগঠক আফজাল হোসেন ফজর আলী,উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শামছুল ইসলাম জাবির, ক্রীড়ানুরাগী ও ফুটবলার আব্দুল কাহার,সুহেল আহমদ,আলী আহমদ,অলিউর রহমান,এনামুল হক,আলী নুর রহমান,আজহারুল ইসলাম মোশাহিদ সহ এসময়  ক্রীড়া সংগঠক ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ফুটবল খেলোয়াড় গন উপস্হিত ছিলেন। সভায় সর্ব সম্মতিতে সিদ্ধান্ত হয়
আগামী ০৩/০৫/২০২৫ইং রোজ শনিবার বেলা ২ ঘটিকা হইতে ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে টানা ৩দিন খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে জগন্নাথপুর উপজেলার আগ্রহী সকল ফুটবলারদের প্রয়োজনীয় খেলার সরঞ্জাম ও জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ সাথে নিয়ে বাফুফের লাইসেন্স হোল্ডার কোচ রুহুল আমিন রাহুল এর কাছে রিপোর্ট করতে আহবান করা হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com