শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন

 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

পূর্ব নির্ধারিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ফোরামের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন৷

প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, যত দ্রুত সম্ভব নির্ধারিত স্থানে সুবিপ্রবির অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করতে হবে। আর যারা বিশ্ববিদ্যালয়ের স্থান স্থানান্তরের জন্য টানাহেঁচরা করছেন যদি এতে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয় তাহলে তাদেরকে সুনামগঞ্জবাসী বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।

উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ আহমেদের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নুর আলী, উপজেলা বিএনপির নেতা লুৎফুর রহমান,
এবাদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, শামসু উদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের নেতা সোহেল আহমদ, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, হুসাইন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল পারভেজ সাজন, উপজেলা যুবদল নেতা শহীদুল হক,উপজেলা সেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, কৃষক দল নেতা ও ইউপি সদস্য মাহবুব ইসলাম তালুকদার, শিমুলবাক ইউপি যুবদল সভাপতি মহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জয়কলস ইউপি যুবদলের সাধারণ সম্পাদক, নুর আহমদ সবুজ,সহ-সভাপতি মোঃশহীদুল ইসলাম,নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ,সহ-সাংগঠনিক মিজবাহ, উপজেলা ছাত্রদল আহবায়ক কমিটির সদস্য সুমন মিয়া,উপস্থিত ছিলেন মুবিন আহমদ মিজবা উদ্দিন ওলি আহমদ, সুমন আহমদ,মামুন মিয়া ও সাজু মিয়া প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com