শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবীতে শান্তিগঞ্জে মানববন্ধন 

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবীতে শান্তিগঞ্জে মানববন্ধন 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পূর্ব  নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের জন্য সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৫ মে) দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি ও অত্র সংগঠনের সদস্য শাহ আলম,  জয়কলস ইউনিয়নের আফরোজ আলী, জমির আলী, শাহাব উদ্দিন, নিজাম উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নের আছাব আলী, আব্দুল মন্নান, ইসমাইল আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়নের মনাই মিয়া, মাসুক মিয়া, আব্দুল মতিন, জলাল মিয়া, মুসলিম মিয়া, পাথারিয়া ইউনিয়নের মুজিবুর রহমান, হরগোপাল, রহমত আলী, ছমির হোসেন, শিমুলবাঁক ইউনিয়নের আব্দুল জালাল, হাফিজুর রহমান, রহমত আলী, আলা উদ্দিন, দরগাপাশা ইউনিয়নের আশিক মিয়া, সুজন মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের আরজু মিয়া, রাশিকুল মিয়া, মাহমুদ খান, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ছায়েদ মিয়া, বাচ্চু মিয়া, সিজিল মিয়া প্রমুখ৷ এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ একটি মীমাংসিত বিষয়। কিন্তু কিছু কুচক্রী মহল তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের পায়তারা করছেন৷ যেখানে জেলার সকল স্তরের মানুষ চান নির্ধারিত জায়গাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন হোক সেখানে তারা সেটা চান না। তারা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করছেন। আমাদের দাবী পূর্ব নির্ধারিত স্থানে  আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন করা হোক৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com