শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

শান্তিগঞ্জে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা আসামী করার প্রতিবাদে মানববন্ধন 

শান্তিগঞ্জে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা আসামী করার প্রতিবাদে মানববন্ধন 

 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের হানিফ আলী হত্যা মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলীকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা আসামী করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২ জুন) দুপুর ২ টায় এলাকাবাসীর ব্যান্যারে নোয়াখালী বাজারে কয়েকশ নারী-পুরুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী গ্রামের প্রবীণ মুরব্বি আরজাদ আলী সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সুমন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাহিদ আলী, শামস্ উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বাবুল মিয়া, সমাজকর্মী হাফিজ দোলন আহমদ, যুবদল নেতা লুৎফুর রহমান, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক ও নূর আলীর ছেলে ফাহিম আহমদ প্রমুখ।

মানববন্ধনে নোয়াখালী এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন, আমির মিয়া, রাফিক মিয়া, তোফাজ্জল হক, রাকিবুল হোসেন, হুমায়ুন আহমদ, শের আলী, ময়না পাখি, ইনসাফ আলী, লোকমান হোসেন, সেলিম আহমদ, আবদু বিলাল, ফয়সল আহমদ, মুবিন আহমদ, আরফুল বিবি, আফিয়া বেগম ও শাফিয়া বেগমসহ শতাধিক নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় যারা নূর আলীকে অত্যাচার নিপীড়ন করেছিলো সেই স্বৈরাচারের দোসররাই নিজেদের পারিবারিক কলহে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় স্বজ্জন রাজনীতিবিদ নূর আলীকে রাজনৈতিক বিরোধিতার কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা মামলায় আসামী করেছে। মূলত, নূর আলী এই ঘটনা জানেনই না। নিজেদের মধ্যে মারামারি করার তিন দিন পরে একজন লোক মারা যাওয়ার ঘটনায় নূর আলী কীভাবে এই ঘটনায় হত্যা মামলার আসামী হতে পারেন? আমরা সুনামগঞ্জ পুলিশ সুপার, শান্তিগঞ্জ থানার ওসি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করবো, সুষ্ঠু তদন্ত পূর্বক নিরপরাধ নূর আলীকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। যদি তদন্তে কোনো গাফিলতে হয় তাহলে আমার আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মুঠোফোনে কথা হলে নূর আলী বলেন, আমি জানিও না যে আমাকে হত্যা মামলার আসামী করা হয়েছে। আমাদের গ্রামে যারা আওয়ামীলীগের দোসর আছে তারা আগেও আমাকে নিপীড়ন করেছে এখনও মিথ্যা মামলায় আসামী করে নিপীড়ন নির্যাতন করছে। তাদের পরিবারের মধ্যে কলহের জেরে একজন লোক মারা যান। আমি কোনোদিন তাদের বাড়িতেও যাইনি। অথচ রাজনৈতিক জেরে তারা আমাকে হত্যা মামলায় আসামী করেছে। এই ঘটনায় আমি কিছুই জানিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com