শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

জগন্নাথপুর নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবেবরাত। ফারসিতে শব অর্থ রাত। বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে বলা হয় ‘লাইলাতুল মোবারাকা’ বা ‘লাইলাতুল বরাত’। লাইলাতুল শব্দের অর্থ রাত। মোবারাকা অর্থ বরকতময়। হিজরি সনের শাবান মাসের দিবাগত ১৪ তারিখ রাতটিই সেই সৌভাগ্য রজনী বা বরকতময় রজনী। মহান আল্লাহতায়ালা এই পুণ্য রজনীতে বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। এ রাতে বান্দাদের গুনাহ মাফসহ আল্লাহর হুকুমে নতুনভাবে ভাগ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত পুণ্যময় ও মহিমান্বিত। আজ তারা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও কবর জিয়ারত করে মরহুম পিতা-মাতা ও আত্মীয়-পরিজনের রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটাবেন। জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহর দরবারে রোনাজারি ও ক্ষমা প্রার্থনা করবেন। গরিব-দুঃখীদের দান-খয়রাতের পাশাপাশি অনেকে নফল রোজা রাখবেন। সামাজিক প্রথা অনুযায়ী অনেকেই আত্মীয়-পরিজন ও পাড়া-প্রতিবেশীদের বাড়িতে রুটি ও হালুয়াসহ নানা মিষ্টান্ন পাঠিয়ে থাকেন। পবিত্র শবেবরাত উপলক্ষে কাল বুধবার সরকারি ছুটি থাকবে। পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা পৃথক বাণীতে হিংসা-বিদ্বেষ ভুলে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের অব্যাহত সুখ, শান্তি, কল্যাণ, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন এবং মানবজাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। এ উপলক্ষে আজ রাতে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত হবে। এদিকে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা থেকে রাতব্যাপী বয়ান, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। কাল ফজরের নামাজের পর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com