শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ – ৩ (জগন্নাথপুর- শান্তিগন্জ্ঞ) আসনে জগন্নাথপুরের কৃতী সন্তান যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারন সম্পাদক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়সর এম আহমদ কে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে দেখতে চান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ  কর্মী সভায় উপজেলার নেতৃবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন। বক্তাগন তৃনমূল থেকে উঠে আসা জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ত্যাগী ও জনপ্রিয় নেতা কয়সর এম আহমদ কে ধানের শীষের প্রার্থী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা দলের হাই কমান্ডের নিকট জোর দাবী জানান। উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য,এম এ মুকিত, অতিরিক্ত পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্নসাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন আহমদ, সৈয়দ মুসব্বির আহমদ, আব্দুস সুবহান, হাজী সোহেল আহমদ টুনু, আহবায়ক কমিটির সদস্য এম এম সুহেল,  এম সাদিকুর রহমান নানু ও   ইসরাক আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com