শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে কৃষি অধিদফতরের বীজ ও চারা বিতরণ

জগন্নাথপুরে কৃষি অধিদফতরের বীজ ও চারা বিতরণ

নিজস্বপ্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি  অধিদফতর  কৃষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বীজ ও ফলজ গাছের চারা বিতরণ করেছে। কৃষকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ শ’ শিক্ষার্থীকে বিনামূল্যে হাইব্রিড মরিচ বীজ ও গ্রীষ্মকালীন সবজি বীজের সাথে আম, জাম, বেল, নিম ও কাঁঠালের চারটি করে চারা। ৩০ টা শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ টি করে নারিকেল চারা।  ১ শ’ ৩০ টি প্রতিষ্ঠানে ১টি করে তালগাছ বিতরণ করা হয়।
সোমবার (৭ জুলাই)  বিকেল ৪ টায় উপজেলা কৃষি অধিদফতর  প্রাঙ্গণে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও গাছের চারা বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ,  জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com