মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে ৩১৪৬ পিস ইয়াবাসহ আটক-১

জগন্নাথপুরে ৩১৪৬ পিস ইয়াবাসহ আটক-১

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার ১শত ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে। জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের লহরী গ্রামে সোর্স এর তথ্যের ভিত্তিত্বে সিলেট র‍্যাব- ৯ এর মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র‍্যাব এর একটি দল লহরী গ্রামে অভিযান চালিয়ে মায়া মিয়ার ছেলে শাহজাহান মিয়া(৪৫) নামে এর ব্যক্তিকে আটক করে। এ সময় তার বসতবাড়িতে তল্লাশি করে ৩হাজার ১শত ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে এনে মাদক নেটওয়ার্কের মাধ্যমে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
র‍্যাব ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। আটককৃত মাদকদ্রব্যসহ শাহজাহান মিয়াকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com