মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৬১ দাখিলে ৬৯

জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৬১ দাখিলে ৬৯

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার স্কুল পর্যায়ে ৬১.৫৮ ভাগ আর মাদ্রাসায় দাখিলে পাসের হার ৬৯.৭৬ ভাগ।জিপিএ-৫ এর দিক দিয়ে স্কুল পর্যায়ে ১৭ জন ও মাদ্রাসা থেকে মাত্র ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় স্কুল ও মাদ্রাসা দুটোতেই পাসের হার ও জিপিএ-৫ কমছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়,এ বছর উপজেলার ৩০ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২২৩ জন শিক্ষার্থী অংশ নেন। তারমধ্যে কৃতকার্য হয় ১৩৬৯ জন।অকৃতকার্য হয়েছেন ৮৫৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। ১৮ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন ৮৪৭ জন শিক্ষার্থী।কৃতকার্য হয় ৫৯০ জন।অকৃতকার্য ২৫৭ জন। আল জান্নাত মাদ্রাসা থেকে একজন জিপিএ-৫ পায়।এদিকে ভোকেশনাল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির মধ্যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন অংশ নিয়ে ৩২ জন শিক্ষার্থী পাস করে। কলকলিয়া,রঙ্গম আলী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৪ জন অংশ নিয়ে ৪৭ জন পাস করে। জিপিএ-৫ পায় দুই জন শিক্ষার্থী। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, জগন্নাথপুরের স্কুল পর্যায়ে পাসের হার ৬৯.৭৬ ভাগ।জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী ও মাদ্রাসায় পাসের হার ৬৯.৭৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৭৬.৭০ ভাগ। গত বছরের তুলনায় স্কুল ও মাদ্রাসা দুটোতেই পাসের হার কমেছে।  উল্লেখ্য গত বছর এসএসসির ফলাফলে স্কুল পর্যায়ে পাসের হার ছিল ৭৫ ভাগ আর মাদ্রাসা পর্যায়ে ছিল ৮১ ভাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com