রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

বিদ্যুৎ কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠছে জগন্নাথপুরের জনসাধারণ

বিদ্যুৎ কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠছে জগন্নাথপুরের জনসাধারণ

নিজস্বপ্রতিবেদক: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জগন্নাথপুরের বিদ্যুৎ সরবরাহ (পিডিবি)  কার্যালয়  উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে ইনাতনগরে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে জেগে উঠেছে জগন্নাথপুরের  সাধারণ জনতা। ফ্যাসিস্টদের বিশেষ সুবিধার জন্য এই নিয়মবহির্ভূত সিদ্ধান্ত যেকোনো মূল্যে রুখে দিতে চান জগন্নাথপুরের জনসাধারণ। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরব হয়ে উঠেছে। তারা এই জনদূর্ভোগমূলক সিদ্ধান্ত বাতিল ও উপজেলা সদরে বহাল রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।এমন দাবীতে গতকাল (১৯ জুলাই)  শনিবার বিকেল ৪ টায় জগন্নাথপুর পৌরপয়েন্টে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।  স্থানীয় ব্যবসায়ীগন, বিদ্যুৎ গ্রাহকবৃন্দ ও সর্বসাধারনের আয়োজনে পৌর পয়েন্টে এ মানববন্ধন পালন করা হয়। বিশিষ্ট মুরব্বী আবুল লেইছ এর সভাপতিত্বে ও সংবাদকর্মী আব্দুল ওয়াহিদের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ফারুক আহমদ, হাবিবুর রহমান হাবিল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক আলী হোসেন খান, রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর বাজার তদারক কমিটির জয়েন সেক্রেটারী লিটন মিয়া, মামুনুর রশীদ মামুন, সামাজিক সংগঠক আলী আকবর  প্রমুখ। বক্তারা জনদূর্ভোগ লাগবে বিদ্যুৎ অফিস স্থানান্তর না করার দাবী জানান। বিদ্যুৎ অফিস স্থানান্তর করার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে সর্বস্তরের জনসাধারনকে নিয়ে বৃহৎতর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com