রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুর পৌরসভার ২১ কোটি ৩৮ লাখ টাকার  বাজেট ঘোষনা 

জগন্নাথপুর পৌরসভার ২১ কোটি ৩৮ লাখ টাকার  বাজেট ঘোষনা 

নিজস্বপ্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট পেশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে ২১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। মোট ব্যয় দেখানো হয়েছে ২১ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা। সোমবার সকাল ১১ টায় পৌর মিলনায়তনে বাজেট ঘোষনা  করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  বরকত উল্লাহ। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয় ১০ লক্ষ  টাকা। পৌর ভবনে বাজেট পেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও উপ সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামীর  পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল আবেদীন,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, পৌরসভার  কাউন্সিলরের দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম সহ আরো অনেকে।এসময় জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com