রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে  টিকটিক ভিডিও নিয়ে  মারামারি: যুবক খুন, ঘাতক গ্রেফতার

জগন্নাথপুরে  টিকটিক ভিডিও নিয়ে  মারামারি: যুবক খুন, ঘাতক গ্রেফতার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটিক ভিডিও নিয়ে বিতর্কের জেরে মারামারির ঘটনায় রুবেল মিয়া (২৬) নামের এক যুবক খুন হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চনুয়াখাই (লতিফ নগর) গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী মূল ঘাতককে ধরে পুলিশে সৌর্পদ করেছে।
নিহত রুবেল ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় নিহত রুবেলের চাচাত ভাই সুলতান মিয়াকে (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনুয়াখাই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মনির মিয়া (৫০) টিকটিকে প্রায়ই বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন। এ নিয়ে একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে মনির মিয়ার বিতর্ককের সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল ও তার চাচাত ভাই সুলতান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, রুবেলকে হাসপাতাল আসার আগেই সে মারা যায়। অপরদিকে গুরুতর আহত সুলতান মিয়াকে সিলেটে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূল ঘাতক একিই গ্রামের তুরাব উল্লার ছেলে মনির কে গ্রেফতার করা হয়েছে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com