মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে বাবার সাথে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তরুণের মর্মান্তিক মৃত্যু

জগন্নাথপুরে বাবার সাথে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তরুণের মর্মান্তিক মৃত্যু

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার সাথে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে হয়ে রাকিব আলী (১৯) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  (৩১ জুলাই) সকালে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌঘাট এলাকার নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে। নিহত রাকিব আলী বেতাউকা গ্রামের আনর মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী  জানান, বৃহস্পতিবার সকালে ওই তরুণ তার বাবার সাথে নৌকা যোগে হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরাকালীন অসাবধানতা বসত বিদ্যুতের তারের স্পর্শে সে নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুজি করে ওই তরুণের মৃত দেহ উদ্ধার করে। নিহতের চাচাত ভাই জুয়েল মিয়া বলেন, পল্লীবিদ্যুতের তারের স্পর্শে রাকিবের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। হাওরে পানি বাড়লে বিদ্যুতের তারে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না।এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com