মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক: ঐতিহাসিক জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি  এবং অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে ছাত্র-জনতার বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার  (৫ আগষ্ট) বেলা দুইটার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্ট এসে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও  উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য, সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে এডিশনাল পিপি  অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, এ সময় উপস্হিত ছিলেন,
বিএনপি যুগ্ম-আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান,  হাজি সুহেল আহমদ খান টুনু,  উপজেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, মোঃ সানোয়ার হাসান সুনু, মির্জা আবুল কাশেম স্বপন পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, দিলু মিয়া, শামসুল হক, তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য আছকির আলী, ফারুক আহমদ,হাবিল মিয়া,  যুক্তরাজ্য যুবদলের সহ-সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক শামিম আহমেদ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ,  পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এদিকে বৃষ্টির মধ্যে দুপুর থেকে জগন্নাথপুরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড  মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা এসে অনুষ্ঠানে যোগ দেন। এসময় পৌরশহরে নেতাকর্মী দের ব্যাপক সমাগম ঘটে এবং গনহত্যাকারী হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ বাসীর প্রিয় নেতা কয়ছর এম আহমদের পক্ষে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। আগামী নির্বাচনে কয়ছর আহমদ কে এ আসনে প্রার্থী দেওয়ার জন্য কেন্দ্রের প্রতি দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com