মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

হারুন-বিপ্লবের সাত পদক বাতিল

হারুন-বিপ্লবের সাত পদক বাতিল

জগন্নাথপুর নিউজ ডেস্ক: পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিতর্কিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও অতিরিক্ত ডিআইজি (সাময়িক বরখাস্ত) বিপ্লব কুমার সরকারের নামও। গেল বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক রয়েছেন এই কর্মকর্তারা।

এর মধ্যে হারুন অর রশীদের ২০১২ ও ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৬ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহার করা হয়েছে। তার ২০১৮ সালে পাওয়া পুলিশ পদক আগেই প্রত্যাহার করা হয়েছে।

আর বিপ্লব কুমার সরকারের ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৮ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সৌজন্য- যুগান্তর।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com