মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

জগন্নাথপুর নিউজ ডেস্ক: দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, অতি শিগগির আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে, ইনশাআল্লাহ।

আজ রবিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এর পরও অনেক চ্যালেঞ্জ আছে।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা যারা বিএনপি করি মনে রাখবেন জনগণ যাতে আমাদের ওপর আস্থা রাখেন। সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখার দায়িত্ব আপনাদের। সেই দায়িত্ব শহীদ জিয়ার প্রতিটি নেতাকর্মীর, খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মীর।

তিনি আরও বলেন, এই দেশ আমাদের সকলের। এই দেশ ২০ কোটি মানুষের দেশ। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশকে মুক্ত করেছিলেন। পরিবর্তীতে ৯০-এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
~সূত্র: সমকাল।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com