রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে পাষন্ড ভাগ্নের ঝাটার আঘাতে মামা নিহত

জগন্নাথপুরে পাষন্ড ভাগ্নের ঝাটার আঘাতে মামা নিহত

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরুধ্বের জের ধরে পাষন্ড ভাগ্নের  ঝাটার আঘাতে ছালিক মিয়া  (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত ছালিক মিয়া কে শুক্রবার (২৯ আগষ্ট) ) বিকেলে  জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ দিন বেলা ২টার দিকে জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে  নিহতের বাড়িতে গিয়ে ঝাটার আঘাতে গুরুতর  আহত করে ভাগ্নে দিলদার খান  ও তার ভাইয়েরা। এই ঘটনার পর থেকে দিলদার খান ও তার ভাইয়েরা পালিয়ে গেছে।পুলিশ জানায়, ছালিক মিয়ার  সঙ্গে  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বরুমুহা গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র দিলদার খান, এরশাদ খান, আমির খানের সাথে  পারিবারিক বিভিন্ন বিষয়ে  বিরোধ চলে আসছে। ঘটনার দিন বোরো জমিতে ধান চাষ  নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।  এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিলদার খান ও তার ভাইয়েরা হামলা চালায় ছালিক মিয়ার ওপর। ঘটনাস্থলে ঝাটার আঘাতে তার মৃত্যু হয়।  পরে ছালিক মিয়ার  স্বজনরা তাকে উদ্ধারে করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই মোঃ নুর মিয়া জানায়, আপন চাচাতো বোনের ছেলে দিলদার খান, এরশাদ খান ও আমির খানের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আমির খানকে তার ভাই ছালিক মিয়া  তাদের বাড়িতে যেতে নিষেধ করলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা হামলা চালায়। ঘটনাস্থলে দিলদার খান তার ভাইকে গলার নীচ বরাবর ঝাটা দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুঞা  বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com