বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

সুনামগঞ্জ -৩ আসনে ছয় প্রার্থীর উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল

সুনামগঞ্জ -৩ আসনে ছয় প্রার্থীর উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল

নিজস্বপ্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন  সোমবার ব্যাপক উৎসাহ ও উৎসব মুখোর পরিবেশে মনোয়ন পত্র দাখিল করা হয়। এদিন চারজন সংসদ সদস্য  পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরকত উল্লাহর কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগের দিন রোববার আরও দুজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীরা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ দুই উপজেলায় তাদের মনোনয়ন পত্রের কাগজ জমা দেন।সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন দাখিল করেন , বাংলাদেশ জাতীয়তাবাদীদল  বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কয়ছর এম আহমদ,বাংলাদেশ  জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যডভোকেট ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য  অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধূরী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা আলম। এছাড়া রোববার এ আসনে মনোনয়ন দাখিল করেছেন খেলাফত মজলিসের দলীয় প্রার্থী শেখ মুসতাক আহমদ ও স্বতন্ত্র প্রার্থী  ব্যারিষ্টার আনোয়ার হোসেন।সরেজমিনে দেখা গেছে, প্রচন্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে সকাল থেকে জগন্নাথপুর উপজেলা প্রশাসন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর দুইটায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা আলম শোডাউনের মাধ্যমে নারী-পুরুষ সমর্থকের নিয়ে উপজেলা পরিষদে আসেন এবং মনোনয়ন প্রত্র দাখিল করেন।বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য  অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধূরী নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন চত্বরে আসেন পরে কয়েকজন নেতাকর্মীদের নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন প্রত্র দাখিল করেন। বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ  জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যডভোকেট ইয়াসীন খান দলীয় নেতাকর্মীদের নিয়ে এসে  মনোনয়ন প্রত্র দাখিল করেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ উপজেলা পরিষদে আসেন সেখানে দলীয় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি দলের জ্যেষ্ট কয়েক নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে  মনোনয়ন প্রত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com