মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ

এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ

নিজস্বপ্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বেসরকারীভাবে নির্বাচিত জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তাঁর নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এই বিজয় আমার নয়, এই বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সেবায় আমি সর্বদা নিয়োজিত থাকব।বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার রাতে তাঁর নিজ ফেসবুকে এক বার্তায় এসব কথা বলেন।

 

নিচে তাঁর ফেসবুক পোষ্ট দেয়া হলো-

আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সর্বস্তরের ভোটারদের জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের মূল্যবান ভোট আর ভালোবাসায় আজ ধানের শীষের বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় আমার নয়, এই বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের। আপনাদের সেবায় আমি সর্বদা নিয়োজিত থাকব। ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com