বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন

জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন

নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর আশিঘর (শাহবাড়ি) এলাকার বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে  এলাকাবাসী। শনিবার বিকেলে হবিবপুর গ্রামবাসীর আয়োজনে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগর পয়েন্টে এ  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।অধ্যক্ষ মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে হবিবপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম হিরা, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব  হাজী হারুনুজ্জামান, সমাজসেবক আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সুনু মিয়া, মাসুম আহমদ, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আলহাজ্ব মন্তাজ আলী, মিফতা মিয়া ও আলিফ মিয়া।

মানববন্ধনে বক্তারা  বলেন, এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা। শাহ মোঃ বুরহান উদ্দিন শফি একজন অত্যন্ত ভালো মনের, ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন এবং তার কোনো অপরাধের সাথে জড়িত থাকার বিন্দুমাত্র রেকর্ড নেই। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসনকে এই ঘটনায় কোনো প্রকার গাফিলতি করা চলবে না। অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে হবিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে  আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।নিহত শফি’র ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী সুলেমান উদ্দিন আবেগঘন কণ্ঠে বলেন, তার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং কোনো ধরনের অপরাধের সাথে তার সম্পৃক্ততা ছিল না। তিনি আক্ষেপ করে বলেন, প্রবাসীরা দেশে এসে নিয়মিত খুন ও হামলার শিকার হচ্ছেন। নিজ মাতৃভূমিতে এসে আর যেন কোনো প্রবাসীকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। তিনি সরকার ও প্রশাসনের কাছে ভাই হত্যার দ্রুত বিচার ও ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন শাহ মোঃ বুরহান উদ্দিন শফি। গত ৩০ জানুয়ারি তিনি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তাঁর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com