মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জিআর নগদ অর্থ হিসেবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারকে চাল,ডাল,তেল, চিনি,লবন ও বিভিন্ন প্রকারের মসলা সমৃদ্ধ শুকনা খাবারের প্যাকেট ও ১২ জন দরিদ্র খামারিদেরকে জন প্রতি ১০ কেজি করে DCP প্যাকেট গো-খাদ্য হিসেবে বিতরন করা হয়।

নগদ অর্থ ও ত্রানসামগ্রী বিতরন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্যাহর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ। প্রধান অথিতির বক্তব্যে কয়ছর আহমদ বলেন, দেশবাসী বিএনপিকে ভোটের মাধ্যমে যে ভালবাসা দেখিয়েছেন এতে আমরা কৃতজ্ঞ। আপনাদের সহযোগীতা নিয়ে মানুষের কল্যানে কাজ করে যাবো ইনশাআল্লাহ। পরে তিনি উপকার ভোগী দের নিকট নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com