মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ

ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহিদদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাঁদের এই বীরত্বগাথা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি কয়ছর আহমেদ আরও বলেন, নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হামদ-নাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ ।

বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম জুবায়ের আহমেদ।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com