শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ কয়ছর আহমেদ-এর সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার রাত ১০টায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এই সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় সংসদ সদস্য কয়ছর আহমেদ সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জাতির বিবেক। একটি উন্নত ও আদর্শ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সমাজ ও রাষ্ট্রের যেকোনো অন্যায়, অবিচার এবং অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় বলিষ্ঠ ও আপসহীন ভূমিকা পালন করে আসছেন। আমি বিশ্বাস করি, সাংবাদিকদের কলমের মাধ্যমেই এলাকার প্রকৃত উন্নয়নের চিত্র প্রতিফলিত হয়। তাই আপনাদের কলমকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ। সত্য প্রকাশে কোনো দ্বিধা রাখা যাবে না, তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মিথ্যা বা ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয়। আপনাদের গঠনমূলক লেখনী জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সঠিক উন্নয়নে সহায়তা করবে।”
সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি তাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু জগন্নাথপুর উপজেলার সার্বিক চিত্র ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা তুলে ধরে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তারা বলেন, জগন্নাথপুর একটি ঐতিহ্যবাহী অঞ্চল হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে এখনো অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে যাতায়াত ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থার সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া খেলাধুলা ও বিনোদনের জন্য অবকাঠামোর প্রয়োজনীয়তা আছে।তারা আরও উল্লেখ করেন যে, সাংবাদিকরা সবসময় জনগণের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন, তাই এলাকার টেকসই উন্নয়নে সবাই কে সততার সহিত দায়িত্ব পালন করতে হবে। এ ব্যাপারে  সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা একান্ত কাম্য। প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্যের উন্নয়নমুলক কাজে জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন, হিফজুর রহমান তালুকদার জিয়া, আমিনুর রহমান জিলু, রেজুওয়ান কোরেশী, আলী হোসেন খান ও সুমিত রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com