বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন থেকে পড়ে গিয়ে ভর্তিকৃত এক রোগীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা শেখ সাজ্জাদ মিয়া (৭০) গত ২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মঙ্গলবার দিবাগত রাত তিনটায় তিনি বাথরুমে যেতে গিয়ে বারান্দার গ্রীল খুলে হাসপাতালের দ্বিতল ভবন থেকে নীচে পড়ে যান। শব্দ পেয়ে লোকজন ছুঠে এসে তাকে উদ্ধার করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, ভর্তিকৃত একজন রোগী হাসপাতালের ওয়ার্ড থেকে পড়ে যায় কেউ বলতে পারে না এরচেয়ে দুঃখ কী হতে পারে। এটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে তিনি মনে করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিব হাসান রনি জানান,ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন আমরা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছিলাম। ঘটনার সময় রাতে তিনি কীভাবে বারান্দার গ্রিল খুলে রেলিং পেরিয়ে ওপর থেকে নীচে পড়লেন তা বুঝে উঠা যাচ্ছে না। তিনি চোখে দেখতে পারেন না তাঁর কোন স্বজনও সঙ্গে ছিল না। আমরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com