বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত না থাকলেও সঠিক প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অনেক ক্ষেত্রে দুর্গম এলাকা বা তাৎক্ষণিক প্রতিকূলতার কারণে সরকারি উদ্ধারকারী বাহিনীর পক্ষে সব স্থানে দ্রুত পৌঁছানো সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সচেতনতা ও স্থানীয় পর্যায়ের প্রস্তুতি সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে।

বক্তারা আরও উল্লেখ করেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে একে অপরকে সাহায্য করলে বড় ধরনের বিপদ মোকাবিলা করা সম্ভব। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগকালীন স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, প্রতিবেশী যদি প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে এবং প্রাথমিক অগ্নিনির্বাপণ বা প্রাথমিক চিকিৎসার কৌশলগুলো জানা থাকে, তবে প্রাণহানি ও সম্পদের ক্ষতি অনেক কমানো যায়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ মহড়া প্রদর্শিত হয়। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিভিন্ন কৌশল হাতে-কলমে দেখানো হয়। একই সাথে যেকোনো দুর্যোগে আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কীভাবে বহন করতে হয়, সে বিষয়ে উপস্থিত সকলকে বাস্তব ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com